ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • সন্ধ্যা থেকে বাস চলবে বরগুনায়

    সন্ধ্যা থেকে বাস চলবে বরগুনায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হবে শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায়। সড়কে অটোরিকশা ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ৪-৫ নভেম্বর ধর্মঘট ডাকেন বরগুনা জেলা বাস মালিক সমিতি। তাই এ দুই দিন যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।

    দূরপাল্লা যাত্রী পরিবহন কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান টুকু বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে দূরপাল্লার যাত্রী পরিবহন বাসগুলো চলাচল শুরু করবে। দূরপাল্লার যাত্রীবাহী বাস পরিবহনের টিকিট কাউন্টারগুলো সকাল থেকে খোলা হয়েছে এবং সন্ধ্যা থেকে যাত্রী পরিবহনের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে। তবে আন্তঃজেলা যাত্রীবাহী বাস ও আঞ্চলিক যাত্রীবাহী বাস পরিবহনগুলো রোববার (৬ নভেম্বর) ভোর ৬টা থেকে চলাচল শুরু করবে।

    ঢাকা গামী যাত্রীবাহী বাস গ্রিল সেন্টমার্টিন এক্সপ্রেসের বরগুনা কাউন্টারের পরিচালক আবু সালেহ শামীম বলেন, আজ সন্ধ্যায় বরগুনা থেকে সব দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ছেড়ে যাবে। তাই সকাল থেকেই টিকিট বিক্রি করছি।

    বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন বলেন, সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার বন্ধের দাবিতে ডাকা ধর্মঘটের কারণে আন্তঃজেলা ও আঞ্চলিক যাত্রীবাহী বাসগুলো রোববার ভোর ৬টা থেকে চলাচল শুরু করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ