ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • ভোলায় দীর্ঘ ৩০ ঘণ্টা পর বাস চলাচল শুরু

    ভোলায় দীর্ঘ ৩০ ঘণ্টা পর বাস চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় দীর্ঘ ৩০ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। সড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে বরিশাল বিভাগের অন্যান্য জেলার মতো ভোলায়ও বাস চলাচল বন্ধ ছিল।

    শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ভোলা বাসস্ট্যান্ড থেকে স্বপ্ন ছোঁয়া নামে একটি বাসযাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেরে গেছে। একই সময়ে চরফ্যাশন বাসস্ট্যান্ড থেকে অন্য একটি বাস ভোলার উদ্দেশে রওনা হয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় ভোগান্তি শেষ হয়েছে ভোলা-চরফ্যাশন রুটের সাধারণ যাত্রীদের।

    ভোলা বাসস্ট্যান্ড থেকে চরফ্যাশনের উদ্দেশে রওনা দেওয়া যাত্রী মো নূরন্নবী, জাকির হোসেন ও লিমা বেগম বলেন, শুক্রবার আমরা জরুরি কাজে চরফ্যাশন থেকে অটোরিকশা ও বোরাকে করে ভেঙে ভেঙে অনেক সময় ও বেশি টাকা খরচ করে ভোলায় এসেছিলাম। বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা বাসস্ট্যান্ডে এসেছি। এখন ১২ টার বাসে করে চরফ্যাশন যাচ্ছি। বাস চলাচল শুরু হওয়ায় আমাদের ভোগান্তি শেষ হয়েছে। এতে আমরা অনেক খুশি।

    ভোলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম বলেন, সড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে বরিশাল বিভাগের অন্যান্য জেলার মতো ভোলায়ও বাস চলাচল বন্ধ ছিল। এটি অনেক আগের একটি কর্মসূচি। আজ দুপুর ১২টা থেকে আবারও ভোলা-চরফ্যাশনের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

    অন্যদিকে তৃতীয় দিনের মতো ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।             
         


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ