ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

    পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কাছে বৃষ্টির পর পাঁচ রানের হারে সেমিফাইনালের স্বপ্ন থেকে একরকম ছিটকেই গেছে বাংলাদেশ। সমীকরণে গরু আছে গোয়ালে নেই। তাই রবিবার পাকিস্তানের বিপক্ষের ম্যাচ খেলেই বাংলাদেশকে বিশ্বকাপের মিশন শেষ করতে হচ্ছে। তবুও পাকিস্তানকে হারিয়ে কোনো এক মিরাকলের আশায় পথ চেয়ে আছে টাইগাররা।

    বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলেন,  ‘এই গ্রুপে সব ম্যাচই ইন্টারেস্টিং হয়েছে। এখনও যে কোনো কিছু হতে পারে। মিরাকল হয়ে যেতে পারে। মূল লক্ষ্য থাকবে, শেষ ম্যাচটায় একই স্পিরিট নিয়েই যাব। ভালো খেলে জিততেই চাইব। যদি ম্যাচ জিততে পারি, পরে কী হবে ক্যালকুলেশন পরে দেখা যাবে। মূল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’

    সেমিফাইনাল নিয়ে তাসকিনের কৌশলী উত্তর, ‘আসলে ওখানে অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। আমাদের মূল লক্ষ্য জেতাই। সেমি-ফাইনাল হবে কী হবে না, সেটা তো বলতে পারছি না। কিন্তু মূল চাওয়া পরের ম্যাচ জেতা।’ 
    পাকিস্তানের সাথে সবশেষ ৮ দেখায় টি-টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশ। মুখোমুখি ১৭ ম্যাচে পাকিস্তান জিতেছে ১৫টিতেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ