ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বিশ্বকাপে আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান

    বিশ্বকাপে আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম দুই ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি করে ফেলে শুরুতেই। অলৌকিক কিছু না ঘটলে পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া সম্ভব না। 

    এ অবস্থায় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারলে কোনো সমীকরণই কাজে আসবে না পাকিস্তানের। ব্যাগ গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতিই নিতে হবে তাদের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোরালো ধাক্কা খেল পাকিস্তান শিবির। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে পারবেন না নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান।

    হাঁটুর চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে নামতে পারবেন না ফখর জামান, এমনটিই জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এমনকি বাকি টুর্নামেন্টেই তার মাঠে নামা অনিশ্চিত। ফলে আরও বিপাকে পড়ল পাকিস্তান। 

    সূত্র: জিওটিভি
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ