ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • অর্ধ-কোটি টাকা দামের আংটি ঐশ্বরিয়াকে উপহার দিলেন অভিষেক!

    অর্ধ-কোটি টাকা দামের আংটি ঐশ্বরিয়াকে উপহার দিলেন অভিষেক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন কোথাও উপস্থিত থাকা মানেই সবার নজর তার দিকে। সেই সঙ্গে নজর কাড়ে তার হাতে থাকা হীরার আংটিও। বিয়ের সময় স্বামী অভিষেক বচ্চন এটি তাকে উপহার দিয়েছিলেন। যখনই সুযোগ পান, এই আংটি পরেন ঐশ্বরিয়া।

    সংবাদ সংস্থা সূত্র দিয়ে ভারতীয় সংভাদমাধ্যম আনন্দবাজার জানায়, ৫৩ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে ঐশ্বরিয়ার হাতের আংটি। আংটিটির দাম ৫০ লাখ টাকা!

    অর্ধ-কোটি টাকা মূল্যের এই আংটিতে প্রায়ই মজে থাকতে দেখা যায় ঐশ্বর্যাকে। এ নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। অনেকে বলেন, ঐশ্বরিয়া নাকি লোকদেখানোর জন্যই এই দামি আংটি পরে থাকেন। যে জায়গায় বেশি লোকজন জড়ো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক সেই জায়গাতেই তার হাতে এই আংটি দেখা যায়। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

    গসিপ রয়েছে, পুত্রবধূ হিসেবে ঐশ্বরিয়াকে পছন্দ ছিল না জয়া বচ্চনের। অভিষেক বচ্চনের জীবনসঙ্গিনী হিসেবে রানি মুখার্জিকে পছন্দ করেছিলেন অমিতাভপত্নী।

    গুঞ্জন রটে, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার জনপ্রিয়তা অভিষেকের চেয়ে বেশি বলেই নাকি রাজি ছিলেননা জয়া। তবু ঐশ্বরিয়া-অভিষেকের ভালোবাসার কাছে পিছু হটতে বাধ্য হয় পারিবারিক মত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ