ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ-কিয়ারা

    ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ-কিয়ারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেমের খবর কম-বেশি সবরই জানা। যদিও তারা সরাসরি কখনো সম্পর্কের ব্যাপারে কথা বলেননি। 

    শোনা যাচ্ছে, শিগগিরই প্রেমকে পূর্ণতা দেবেন এই জুটি। পরিণয়ের দিনটাও নাকি চূড়ান্ত করে ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। আগামী ডিসেম্বরেই বিয়েটা সেরে ফেলবেন তারা। ইতোমধ্যে বিয়ের তারিখও ঠিক করেছেন।

    বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাঁ, বিয়ের জন্য এই ডিসেম্বরের একটি তারিখ চূড়ান্ত করেছেন ‘শেরশাহ’ জুটি। যদিও দুই পরিবারের কেউই বিয়ের বিষয়ে কথা বলতে নারাজ, তবে প্রস্তুতির কথা জানিয়েছেন।

    সূত্রের মতে, সিড-কিয়ারার বিয়ে হবে মুম্বাইয়ের বাইরে। তবে বলিউড সূত্রে জানা যায়- মুম্বাইতে একটি বড় জমকালো সংবর্ধনার আয়োজন রাখবেন হবু দম্পতি।

    সূত্র বলছে, ‘সিদ্ধার্থ ও কিয়ারা আপাতত বিষয়টিকে চেপে রাখতে চাইছেন। প্রস্তুতি সম্পন্ন হলে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। ওই পর্যন্ত তারা বিয়ে সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করবেন না।’

    উল্লেখ্য, সিদ্ধার্থ ও কিয়ারাকে একসঙ্গে দেখা গেছে ‘শেরশাহ’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০২১ সালের ১২ আগস্ট। গুঞ্জন রয়েছে, এই সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হয়। যদিও ২০১৮ সালেই দুজনের মধ্যে পরিচয় পর্ব সম্পন্ন হয়েছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ