ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

    নেদারল্যান্ডসকে হারিয়ে ঘুরে দাঁড়ালো পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেদারল্যান্ডসের করা ৯১ রান তাড়া করতে গিয়েও বেশ ভুগতে হয়েছে পাকিস্তানকে। ৪টি উইকেট হারাতে হয়েছে। খেলতে হয়েছে প্রায় ১৪ ওভার। সবচেয়ে বড় কথা, এই ম্যাচেও রানে ফিরতে পারেননি অধিনায়ক বাবর আজম। তবুও, শেষ পর্যন্ত ৩৭ বল হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।

    বিশ্বকাপে তারা এসেছিল টপ ফেবারিটের তকমা নিয়ে। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। বিশেষ করে জিম্বাবুয়ের কাছে হেরে। প্রথম ম্যাচে ভারতের কাছে একেবারে শেষ বলে হারতে হয়েছে। ব্যবধান ছিল ৪ উইকেটের। জিম্বাবুয়ের সঙ্গে জেতা ম্যাচ শেষ মুহূর্তে এসে একেবারে শেষ বলে হারতে হয়েছে মাত্র ১ রানের ব্যবধানে।

    তবে নেদারল্যান্ডসকে পেয়ে জয়ের পাশাপাশি রানরেটটাও বেশ বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে বাবর আজমের দল। মাইনাস তথা ঋনাত্মক থেকে প্লাসে রান রেট নিয়ে আসতে সক্ষম হয়েছে তারা। ২ পয়েন্টের সঙ্গে রান রেট এখন তাদের ০.৭৬৫।

    পরের দুই ম্যাচ জিততে পারলে সেমিতে ওঠার সম্ভাবনা টিকে থাকবে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে ওই দুই ম্যাচ বাকি তাদের।

    ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। ৫ বলে ৪ রান করে আউট হয়ে যান তিনি। দলীয় ১৬ রানে বাবর আউট হওয়ার পর রিজওয়ান এবং ফাখর জামান হাল ধরেন। ৩৭ রানের জুটি গড়ে বিদায় নেন ফাখর জামান। তিনি ২০ রান করে আউট হন।

    শান মাসুদ ব্যাট করতে নামার পর তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। আউট হয়ে যান ১২ রানে। অবশ্য তার আগেই বিদায় নেন সর্বোচ্চ ৪৯ রান করা মোহাম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৯ রান করেন তিনি। কোনো ছক্কা ছিল না, ৫টি ছিল বাউন্ডারির মার।

    ৬ রানে ইফতিখার আহমেদ এবং ৪ রানে শাদাব খান অপরাজিত থেকে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। ১৩.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। নেদারল্যান্ডসের হয়ে ব্রেন্ডন গ্লোভার ২টি এবং পল ফন মিকেরেন ১টি উইকেট নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ