ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিরল রোগে আক্রান্ত সামান্থা

    বিরল রোগে আক্রান্ত সামান্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাস খানেক আগেই খবর রটে, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থ। এমনকি চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হচ্ছে বলে একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। যদিও কিছুদিন পর তার ঘনিষ্ঠজনেরা সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।
     
    তবে এবার সামান্থা নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন। যা জানালেন, তাতে ভক্তদের কিছুটা মন খারাপ হতেই পারে। হ্যাঁ, অসুস্থতায় ভুগছেন সুদর্শনা এ অভিনেত্রী। শনিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানালেন, সেপ্টেম্বরে তার শরীরে অটো ইমিউন কন্ডিশন ‘মাইওসিটিস’ ধরা পড়েছে।
     
    অন্তর্জাল সুবাদে জানা গেলো, এটি একটি বিরল সমস্যা। এর ফলে শারীরিক দুর্বলতা ও কোষে ব্যথা দেখা দেয়। যা ক্রমশ খারাপের দিকে ধাবিত হয়।

    তবে ভয়ের কারণ নেই, চিকিৎসা সুবাদে সামান্থা ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন। তিনি বলেছেন, ‘কয়েক মাস আগে আমার শরীরে মাইওসিটিস ধরা পড়ে। ভেবেছিলাম এটা সেরে যাওয়ার পর তোমাদেরকে জানাবো; কিন্তু এটা সারতে আমার প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। আমি ধীরে ধীরে বুঝতে পারছি, সবসময় আমাদের নিজেকে শক্ত দেখানোর প্রয়োজন নেই। এই দুর্বলতা গ্রহণ করার বিষয়টা তেমনই।’

    ভক্তদের আশার বাণী শুনিয়ে সামান্থা বললেন, ‘চিকিৎসকরা আত্মবিশ্বাসী যে, আমি খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। আমি ভালো দিন এবং খারাপ দিন পার করেছি, শারীরিকভাবে এবং মানসিকভাবে। এমনও দিন গেছে, যখন আমার মনে হয়েছে আর একদিনও সহ্য করতে পারবো না। কীভাবে যেন সেই দিনও চলে গেছে। এসবের মানে হলো আমি সুস্থতার আরও একদিন কাছাকাছি চলে এসেছি। ভালোবাসি তোমাদের।’

    এদিকে গত ২৭ অক্টোবর প্রকাশ্যে এসেছে সামান্থা অভিনীত নতুন সিনেমা ‘যশোধা’র ট্রেলার। সামান্থার প্রথম ছবি হিসেবে এটি পুরো ভারতজুড়ে একসঙ্গে মুক্তি পাবে। হরি-হরিশ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ভারালক্ষ্মী শরৎকুমার, উন্নি মুকুন্দন, রাও রমেশ, মুরালি শর্মা প্রমুখ। মিথোলজিক্যাল গল্পে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর।

    সূত্র: ইন্ডিয়া টুডে


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ