ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মুক্তি পেয়েছে মিম-রাজের সিনেমা ‘দামাল’

    মুক্তি পেয়েছে মিম-রাজের সিনেমা ‘দামাল’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময়ের আলোচিত তারকা জুটি বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। কয়েক মাসে আগে এ জুটির ‘পরাণ’ সিনেমা দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। শুক্রবার (২৮ অক্টোবর) ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের নতুন সিনেমা ‘দামাল’। ফরিদুর রেজা সাগরের মূল গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফি।

    মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে পাকবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা। জাতিকে মুক্তির স্বাদ এনে দিতে গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল। সেই ফুটবল দল ছুটে বেড়ায় মাঠ থেকে মাঠে। ফুটবল খেলে অর্থ সংগ্রহ করে সেই অর্থ তুলে দিয়েছিল মুক্তিবাহিনীর হাতে। যার কারণে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানও দেশের স্বাধীনতার ইতিহাসের অংশ হয়ে আছে। আর সেই গল্পই দেখানো হয়েছে ‘দামাল’ সিনেমায়।

    সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শরীফুল ইসলাম রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সামিয়া অথৈ, শাহানাজ সুমী প্রমুখ।

    যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘দামাল’:
    ঢাকার মধ্যে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) লায়ন সিনেমাস (জিঞ্জিরা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টমেন্ট)।

    ঢাকার বাইরে: মনিহার (যশোর), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা সিনেমা (রংপুর), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শঙ (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), (সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম-ইন (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ