ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর হাঁটু গেড়ে কাঁদছেন শাদাব 

    জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর হাঁটু গেড়ে কাঁদছেন শাদাব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল শেষ বলে। জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হারল দলটি।

    আর এরইসঙ্গে সেমিফাইনাল প্রায় অনিশ্চিত বাবর আজমদের।  বিষয়টি এখন পুরোপুরি বাবর আজমদের হাতে নেই। বাকি তিন ম্যাচই জিততে হবে।  তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয়-পরাজয়ের দিকে।

    আর এমন পরিস্থিতিতে পড়ে পাকিস্তান দলের খেলোয়াড়দের হৃদয় ভেঙে গেছে। সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছেন দলটির স্পিন অলরাউন্ডার শাদাব খান।

    জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর হতাশায় তাকে ড্রেসিংরুমের কাছে হাঁটু গেড়ে বসে কাঁদতে দেখা গেছে।  তার সেই কান্নার ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল।  পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য যে ভিডিও হৃদয়বিদারক। 

    ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন শাদাব খান।  চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় তার দল হেরে যায় জিম্বাবুয়ের বিপক্ষে।

    ভিডিওতে দেখা যায়, পরাজয়ের বেদনা সইতে না পেরে ড্রেসিংরুমের পাশেই অঝোরে কাঁদতে থাকেন শাদাব।  এক পর্যায়ে মেঝেতেই বসে পড়েন। এ সময় দলের একজন স্টাফ তাকে পিঠ চাপড়ে সান্তনা দেন।  এখানে এভাবে না কাঁদতে অনুরোধ করেন।  শাদাব কথা শুনেন। নিজেকে সামলে নিয়ে ড্রেসিংরুমে ঢুকে পড়েন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ