ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাংলাদেশি কুটি মিয়ার রেস্টুরেন্টে ওয়েটার ছিলেন ঋষি সুনাক!

    বাংলাদেশি কুটি মিয়ার রেস্টুরেন্টে ওয়েটার ছিলেন ঋষি সুনাক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি রেস্টুরেন্টে ছাত্রজীবনে ওয়েটার ছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।

     
    গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেওয়ার আগে যুক্তরাজ্যের সাউদাম্পটনে অবস্থিত বাংলাদেশি কুটি মিয়ার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেছেন তিনি। তখন কিশোর বয়সী ছিলেন ঋষি।  

    স্থানীয় এক গণমাধ্যমকে এ নিয়ে ঋষি সুনাক বলেছিলেন, এটি আনন্দের কাজ ছিল না। ওই সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে কাজটি পাওয়া আশ্চর্যজনক বিষয় ছিল।  

    জানা গেছে, ঋষি সুনাক যে রেস্টুরেন্টে কাজ করতেন তার মালিক বাংলাদেশি কুটি মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাঘময়না গ্রামের আব্দুল বারির সন্তান। ওয়েটার থেকে তিনিও হয়েছেন রেস্টুরেন্টের মালিক। যা এখন যুক্তরাজ্যে প্রসিদ্ধ।  

    ঋষি সুনাকের বিষয়ে কুটি মিয়া বলেন,  সুনাক  গ্রাহকদের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন। গ্রাহকদের বিল গণনার ক্ষেত্রে পারদর্শী ছিলেন তিনি।  

    গত সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।  ৪২ ব্ছর বয়সী ঋষি সুনাক ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী। মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে তিনি ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হলেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ