ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • পাকিস্তানের সেমির স্বপ্নে কান্না মেখে দিল জিম্বাবুয়ে!

    পাকিস্তানের সেমির স্বপ্নে কান্না মেখে দিল জিম্বাবুয়ে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৩০ রানের স্বল্প পুঁজি নিয়েও রীতিমতো পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান তোলে ক্রেগ আরভিনের দল।

    প্রথমে মনে হয়েছিল স্বল্প রানের টার্গেট খুব সহজেই উতরে যাবে বাবর আজমের দল। কিন্তু মাঠের খেলাই যেখানে শেষ কথা সেখানে মনে হওয়ায় কিছু যায় আসে না।

    ব্রাডস ইভান বাবর আজমকে ফেরানোর পর ব্লেসিং মুজারাবানি ফেরান রিজওয়ানকে। ভাঙনের পর হাল ধরার চেষ্টা করেন শান মাসুদ। লুক জংয়ের শিকার হয়ে ফেরেন ইফতেখার। শাদাব খানকে ফিরিয়েছেন সিকান্দার রাজা।

    হায়দার আলির পর থিতু হওয়া শান মাসুদকেও ফেরান সিকান্দার।  তারপর চলে মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে মোহাম্মদ নওয়াজের ম্যাচ বাঁচানোর চেষ্টা। তবে সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি, নওয়াজ সাজঘরে ফেরার পর শেষ ওভারের শেষ বলে ১ রানে হেরেছে পাকিস্তান।

    আর এটা মোটেও অঘটন নয়, চ্যাম্পিয়নের মতো লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবুয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ