ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • অজগরের পেটে মিলল নারীর ‘অক্ষত’ মরদেহ! 

    অজগরের পেটে মিলল নারীর ‘অক্ষত’ মরদেহ! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অজগর সাপের পেটে মিলল পুরো আস্ত এক নারীর মরদেহ। এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশ।

    মৃত ওই নারীকে হত্যার পর তাকে গিলে ফেলে ওই অজগরটি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, জারাহ (৫০) নামের নিহত ওই নারী ছিলেন এক রাবার বাগানের শ্রমিক। গত রোববার ( ২৩ অক্টোবর) সে কাজের জন্য বাড়ি থেকে বের হন।  

    এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন গ্রামবাসী বড় পেটের একটি অজগর দেখতে পান। পরে তারা অজগরকে মেরে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।

    বেতারা জাম্বি পুলিশের প্রধান একেপিএস হারেফা স্থানীয় গণমাধ্যমে বলেন, ভুক্তভোগী ওই নারীর মরদেহ ছিল অজগরের পেটে। তার মরদেহের বেশিরভাগ অংশই অক্ষত ছিল।

    এই পুলিশ কর্মকর্তা জানান, রোববার রাতে ওই নারীর স্বামী তার স্ত্রীর কাপড় এবং কাজ করার যন্ত্র খুঁজে পান। সোমবার ১৬ ফুট দৈর্ঘ্যের অজগরটিকে দেখা যায়।  

    এমন ঘটনা বিরল হলেও অজগরের আস্ত মানুষ গিলে ফেলার ঘটনা ইন্দোনেশিয়ায় এই প্রথম নয়। ২০১৭ ও ২০১৮ সালেও দেশটিতে এমন ঘটনা ঘটেছে।

    অজগর তাদের খাবার পুরোটাই গিলে খায়। অজগরের চোয়ালগুলো খুব নমনীয় লিগামেন্ট দ্বারা সংযুক্ত থাকায় সেটি তারা অনেক প্রসারিত করতে পারে।

    সূত্র: বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ