ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  •  শ্রীলংকাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

     শ্রীলংকাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কাস স্টয়নিসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে উড়ে গেল শ্রীলংকা। স্টয়নিসের ব্যাটে ভর করেই ২১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। 

    শ্রীলংকার বিপক্ষে ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সাবধানী ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার দুই ‍ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। 

    ৪.১ ওভারে দলীয় ২৬ রানে ফেরেন ওয়ার্নার। এরপর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ২৬ বলে ৩৪ রানের জুটি গড়েন ফিঞ্চ। ১৭ বলে ১৮ রান করে ফেরেন মিচেল মার্শ।

    তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৬ বলে সংগ্রহ করেন ২২ রান। এরপর চোটাক্রান্ত হওয়ায় নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে ২৩ রানে ফেরেন।

    এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন মার্কাস স্টয়নিস। তিনি ১৮ বলে চার বাউন্ডারি আর ৬টি ছক্কার সাহায্যে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। তার ব্যাটে ভর করেই ২১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। 

    মঙ্গলবার অস্ট্রেলিয়ার পার্থে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে যায় সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার কুশল মেন্ডিসের উইকেট হারানো দলটিকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করে যান পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। দ্বিতীয় উইকেটে তারা ৫৮ বলে ৬৯ রানের জুটি গড়েন। 

    এরপর মাত্র ৪৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে লংকানরা। ২৩ বলে ২৬ রান করেন ক্যাচ তুলে দিয় ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। নিজের ভুলে রানআউট হয়ে ফেরেন তরুণ ওপেনার নিশাঙ্কা। তিনি ৪৫ বলে ৪০ রান করেন।  

    ডি সিলভা এবং নিশাঙ্কা আউট হওয়ার পর ভানুকা রাজাপক্ষে, অধিনায়ক দাসুন শানাকা আর ওয়ানেন্দু হাসারাঙ্গা ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি। তারা যথাক্রমে ৭, ৩ ও ১ রান করে আউট হন। 

    দুই উইকেট পতনের পর ১১.৩ ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান চারিথ আসালঙ্কা। তার ২৫ বলের গড়া ৩৮ রানের ইনিংসে ভর করে শেষপর্যন্ত ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ