ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরগুনায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রাণ গেল বৃদ্ধার  

    বরগুনায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রাণ গেল বৃদ্ধার  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ঘরের উপর গাছ উপড়ে পড়ে আমেনা খাতুন নামের শতবর্ষী এক বৃদ্ধা নিহত হয়েছেন।

    সোমবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে সদর উপজেলার সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন। নিহতের নাতি সোহেল জানান, আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি চাম্বল গাছ উপড়ে তাঁর ঘরের উপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করেন। 

    বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে দশটায় তাকে দাফন দেয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারকে জেলা প্রশাসকের মাধ্যমে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ