ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ক্লাস সেভেনেই প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কোয়েল মল্লিক

    ক্লাস সেভেনেই প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কোয়েল মল্লিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বনি সেনগুপ্তর সঙ্গে আড্ডায় নিজের জীবনের নানা অজানা দিক তুলে ধরলেন কোয়েল মল্লিক। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই তিনি পছন্দ করেন। খুব কম মুখ খোলেন পরিবার নিয়ে। কিন্তু সেটা ভেঙেছিল বনির সঙ্গে আড্ডার সময়।

    ছোটবেলায় গৃহশিক্ষকের কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাবের গল্প শেয়ার করলেন অভিনেত্রী। প্রশ্নটা বনিই করেছিলেন, ‘তোমাকে নাকি প্রাইভেট টিউটর প্রেমের প্রস্তাব দিয়েছিল?’ বেশ অবাক হন কোয়েল! জিজ্ঞেস করেন, ‘তোমার সোর্স এটাও জানে?’ হাসতে শুরু করে দেন কোয়েল। তারপর অবশ্য খুলেই বলেন গোটা ঘটনা।  

    জানান, তখন তিনি ক্লাস সেভেন কি এইট! সায়েন্স টিচারও সদ্য পাশ করে চাকরি খুঁজছে এরকম। তো একদিন সেই শিক্ষক এসে কোয়েলকে বললেন, তোমাকে আজকে একটা কথা বলব। আগে আজকের পড়া শেষ করে নাও তারপর। কোয়েলের সরল মন প্রথমে ভেবেছিল, শিক্ষক বুঝি নতুন চাকরি পেয়েছেন, আর সেটাই বলবেন। তিনিও জোর করতে থাকেন। তবে শিক্ষক বলেন, পড়ানোর শেষেই বলবেন। কারণ এতে নাকি সেদিনের পড়াটাই নষ্ট হতে পারে।  

    নায়িকার কথায়, ‘যথারীতি পড়া শেষ হলো। আর উনিও বললেন সেই থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস। শুনে তো আমার মুখ সাদা। ভয় করতে শুরু করেছিল। উনি আমাকে সেকথা বলে নিচে নেমে গেলেন। রোজ আমি ওর সাথেই নামতাম। মা খবর নিত কতটা পড়া হলো, কী পেরেছি, কী পারিনি। সেদিন আর আমার নামার সাহস হয়নি। পরে শিক্ষক চলে যেতে মাকে সবটা বললাম। ’

    কোয়েল জানান, তারপর সেই শিক্ষককে আর পাড়াতে আসতে দেননি মা দীপা। অভিনেত্রী সঙ্গে এটাও জানান, এই ব্যাপারে বাবার সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। মা বলে থাকতেও পারে!


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ