ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন মিমি

    বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন মিমি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের লাইন প্রডিউসার মিলি গুলহানের সঙ্গে মিমি চক্রবর্তীর প্রেম রয়েছে- এমন গুঞ্জন অনেক দিন থেকে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কথা বলেননি মিমি।  এর আগে টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম বিচ্ছেদের পর থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একদম গোপনীয়তা অবলম্বন করেছেন এ নায়িকা।

    তবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই তৃণমূল নেত্রী।  সম্প্রতি কলকাতা টইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি জানান তার স্বপ্নের পুরুষ কেমন হবে।  মিমি বলেন, রূপের চেয়ে গুণে ভালো এমন ছেলে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান তিনি।  মিমির ভাষায়, ‘সবচেয়ে জরুরি আর প্রধান বিষয় হলো তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে।  সত্যি কথা বলছি কারোর রূপ নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই। আমি এমন একজন পার্টনার চাই, যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হবে’। 

    টালিউড তারকাদের মাঝে মিমির জনপ্রিয়তা আকাশচুম্বী।  তার রূপ ও টোনড ফিগারে মুগ্ধ ভক্তরা।  এমনকি টালিউড তারকাদের মাঝে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সংখ্যায় ফলোয়ার রয়েছে এ নায়িকার। এত ফ্যান-ফলোয়ারের মাঝে বা তার বাইরেও অনেক পুরুষ এই নায়িকার প্রেমে মজেছেন।  তবে এতদিনেও কেউ মিমি মন গলাতে পারেননি। 

    সহকর্মী নুসরাত বিয়ে করেছেন, মিমি করেননি কেন এমন প্রশ্নে এই টালিউড নায়িকার জবাব এখনও মনের মানুষ খুঁজে পাননি। ‘কোনো পুরুষ আমায় নিয়ে কী ভাবছে সেটি ততক্ষণ পর্যন্ত জরুরি নয়; যদি না একজন সত্যি হাঁটু গেড়ে আমার জন্য অপেক্ষা করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ