ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ছেলেরা ভয় পায়, তাই প্রেম হচ্ছিল না: নার্গিস ফাখরি

    ছেলেরা ভয় পায়, তাই প্রেম হচ্ছিল না: নার্গিস ফাখরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলেরা ভয় পাওয়ার কারণে প্রেম হচ্ছিল না বলে জানিয়েছেন ‘রকস্টার’খ্যাত বলিউড তারকা নার্গিস ফাখরি। অতীতে এক সাক্ষাৎকারে তিনি সেই তথ্য জানিয়েছিলেন।

    নার্গিস বলেছিলেন, 'আমি একটা সুন্দর সম্পর্ক চাই। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই। প্রত্যেক দিন সকালে তার সঙ্গে ঘুম থেকে উঠতে চাই। সকাল বেলার জলখাবার তার সঙ্গে খেতে চাই। যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেখানে এগুলি করার জন্য বিয়েটা জরুরি নয়। তাই সম্পর্কটাই আমার কাছে খুব দামী।'

    এক সময়ে কাজের জন্য ব্যক্তি জীবনের দিকে বিশেষ নজর দিতে পারেননি নার্গিস। একসঙ্গে অভিনয়ের সুবাদে নায়ক-নায়িকার প্রেম বলিউডে নতুন কিছু নয়। তবে নার্গিস ছিলেন ব্যতিক্রম। তার ঝুলিতে একাধিক প্রেমের ছবি আছে ঠিকই। কিন্তু নার্গিসের দাবি, কখনো কোনো সহ-অভিনেতার প্রেমে পড়েননি তিনি। অবশ্য উদয় চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জনে এক সময়ে উত্তাল হয়েছিল বলিপাড়া। নার্গিসের কথায়, 'যাদের সঙ্গে কাজ করি, তাদের নিয়ে আগ্রহী নই। আমার জীবনটা খুব সহজ নয়। যে সব পুরুষের সঙ্গে দেখা হয়, তারা আমাকে দেখে ঘাবড়ে যান। কেউ কেউ আবার ভয়ও পান।

    পরে উদয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। গুঞ্জন, উদ্যোগপতি টোনি বেইগের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে যদিও কোনো মন্তব্য করেননি নার্গিস।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ