ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • যে কারণে রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা

    যে কারণে রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো কোনো ‘হরর কমেডি’ ছবিতে অভিনয় করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘ফোন ভূত’ নামে তার অভিনীত ছবি আগামী মাসে মুক্তি পাবে। ছবি মুক্তির আগে ভূত নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ক্যাট।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূতবিষয়ক নিজের অনুভূতির কথা জানান ক্যাটরিনা। সেখানে তিনি বলেন, ফিল্মের জগতের বাইরেও অন্য জগত আছে। ক্যাটের কথায়, ‘সেই জগতে কারা রয়েছে বা কীভাবে সেই জগতটা কাজ করে তা আমরা জানি না।’

    রাতে ভূতের ছবি দেখলে তারঘুম আসে না বলেও জানিয়েছেন ক্যাটরিনা। তার কথায়, ‘ভূতের ছবি দেখলে পরবর্তী দু-তিন দিন আমার ঘুমাতে অসুবিধা হয়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি।’

    ভূত প্রসঙ্গেই ক্যাটরিনা আরও বলেন, জীবনে এমন একটা সময়ও পেরিয়ে এসেছেন যখন ঘরে কোনো নাইট ল্যাম্প না জ্বললে বা টিভি চালানো না থাকলে তার ঘুম আসত না। অভিনেত্রীর কথায়, ‘আমাকে হাসি, মজা মেশানো ভালো কোনো ছবি দেখতে হয়। এই ছবিটা (ফোন ভূত) তো পুরোপুরি ভূতের ছবি নয়। এর মধ্যে কমেডিও মিশে রয়েছে। এই ধরনের ছবি দেখতে হলে আমার কোনো আপত্তি নেই।’

    ‘ফোন ভূত’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে আরও অভিনয় করেছেন ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ক্যাটরিনার শেষ ছবি ‘সূর্যবংশী’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এখন ‘ফোন ভূত’-এ ক্যাটরিনা কী চমক হাজির করেন সে দিকে নজর থাকবে তার ভক্তদের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ