ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

    বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে ফিরে এলেন তিনি। পেছনে ফেলে দিলেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবিকে।

    আজ এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছে আইসিসি। নিউজিল্যান্ডের মাটিতে জোড়া ফিফটি করে নিজের জায়গা পূনরূদ্ধার করেন সাকিব।

    গত এশিয়া কাপে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবির কাছে নিজের জায়গাটা হারিয়েছিলেন তিনি। মাত্র দেড়-দুই মাসের ব্যবধানে আবারও শীর্ষে ফিরে আসলেন তিনি। বিশ্বকাপের আগে খবরটা বাংলাদেশ দলকেও হয়তো উজ্জীবিত করে তুলতে পারে।

    নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই বাজে। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব ছিলেন উজ্জ্বল। প্রথম ম্যাচটি খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ১৬ বলে খেলেন ১৬ রান। এরপর শেষ দুই ম্যাচে হাঁকান ফিফটি। এ কারণেই র‌্যাংকিংয়ে উন্নতি ঘটে সাকিবের।

    সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৬৬। টি-টোয়েন্টি অলরাউন্ডারের দৌড়ে দ্বিতীয় স্থানে নমে গেলো আফগানিস্তানের মোহাম্মদ নবি। সবচেয়ে অবাক করা বিষয় হলো নামিবিয়ার অলরউন্ডার জেজে স্মিট এই তালিকায় হলেন তৃতীয়। তার রেটিং পয়েন্ট ১৮৩।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ