ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মিয়ানমারে কারাগারে বোমা বিস্ফোরণে আটজন নিহত

    মিয়ানমারে কারাগারে বোমা বিস্ফোরণে আটজন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। খবর বিবিসির। 

    স্থানীয়রা বিবিসি বার্মিজকে জানান, বুধবার সকালে দুটি পার্সেল বোমা কারাগারের প্রবেশ পথে বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিনজন কর্মী এবং পাঁচজন দর্শনার্থী নিহত হন। 

    ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। এখানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছে। যার মধ্যে রয়েছেন অনেকে রাজনৈতিক বন্দি। 

    এদিকে এখনো কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। 

    কর্মকর্তারা আরও জানিয়েছেন, বোমাগুলো কয়েদি পোস্ট রুমে বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত বোমা পরবর্তীতে সেই রুম থেকে উদ্ধার করা হয়। বোমাটি একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর ছিল। 

    কর্মকর্তারা আরও জানিয়েছেন, যে পাঁচজন দর্শনার্থী নিহত হয়েছেন তারা সবাই নারী। তারা জেলে বন্দি আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন। 

    ইনসেইন কারাগারটি অত্যাধিক নিরাপত্তাবেষ্টিত। এটি সাবেক রাজধানীর অদূরে অবস্থিত। শত বছরের পুরনো কারাগারটি কয়েদিদের প্রতি অমানবিক আচরণ এবং দুরবস্থার জন্য কুখ্যাত।

    সূত্র: বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ