ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মাঠে ফিরেই সেঞ্চুরি মুশফিকের

    মাঠে ফিরেই সেঞ্চুরি মুশফিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিছুদিন আগেই এশিয়া কাপ খেলে এসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন ওয়ানডে আর টেস্টেই তিনি খেলে যাবেন। সাদা পোশাকের প্রস্তুতির জন্য জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সেরা মঞ্চ। কিন্তু চোটের জন্য প্রথম রাউন্ড মিস করেছেন।

    চোট কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে ফিরেই রাজশাহী বিভাগের হয়ে তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি।  

    আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে মুশফিক তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি হাঁকান। দিনশেষে ২৪২ বলে ১০৮* রানে অপরাজিত আছেন মিস্টার ডিপেন্ডেবল। এবারের জাতীয় লিগে এটাই কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। দল ৮৯ রানে ৩ উইকেট পতনের পর মুশফিক ক্রিজে আসেন। প্রিতম কুমারের সঙ্গে পঞ্চম উইকেট গড়েন ১০৭ রানের জুটি। সপ্তম উইকেটেও ফরহাদ রেজার সঙ্গে তার জুটি তিন অঙ্ক ছুঁয়েছে।

    বিশুদ্ধ টেস্ট ব্যাটিংয়ে মুশফিক আজ ফিফটি পূরণ করেন ৯৮ বলে। তিন অঙ্কে যেতে আরো বেশি সময় নেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। খেলেন ২২৮ বল। চারের মার ছিল মাত্র ছয়টি। ৬ উইকেটে ৩৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী। ফরহাদ রেজা অপরাজিত আছেন ৫৮ রান করে।

    উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিমনেসিয়ামে ফিটনেস অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়ে দুই সপ্তাহের জন্য ছিটকে যান মুশফিক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ