ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা

    প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানের বড় জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৬০ বলে ৬ চার এবং ২ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তার দলও সুপার টুয়েলভের লড়াইয়ে এগিয়ে গেছে।

    নিশাঙ্কার ইনিংসের সৌজন্যে আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫২ রান করে শ্রীলঙ্কা। জবাবে লঙ্কানদের বোলিং তোপে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ম্যাচসেরার পুরস্কারজয়ী নিশাঙ্কা  ৪৫ বলে তুলে নেন ক্যারিয়ারের ৮ম ফিফটি। ওপেনিংয়ে নেমে একেবারে ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন।  

    নিশাঙ্কা এর আগে সব ফরম্যাট মিলিয়ে ক্যারিয়ারে একবারই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। সেটা ৫০ ওভারের ক্রিকেটে। আজকের ম্যাচে শ্রীলঙ্কার প্রথম তিন ব্যাটার ছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেনি। তার ওপর ১৫তম ওভার করতে এসে এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক উপহার দেন আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ