ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরগুনায় ইলিশ ধরায় ৭ দিনে ২৫ জেলের কারাদণ্ড

    বরগুনায় ইলিশ ধরায় ৭ দিনে ২৫ জেলের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নদী থেকে মা-ইলিশ আহরণ রোধে বরগুনার নদীতে অভিযান পরিচালনা করে গত ৭ দিনে ২৫ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছে পাওয়া পাঁচ লাখ ৩২ হাজার টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    সোমবার (১৭ অক্টোবর) সকালে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের মাছ না ধরার জন্য মাইকিং করা হয়েছে। এই ২২ দিন মাছ-ধরা বন্ধে জেলা মৎস্য অধিদফতর, কোস্টগার্ড, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় মৎস্য বিভাগের উদ্যোগে সাত দিনে নদীতে ১৭ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ২৫ জন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে জেলেদের কাছ থেকে ১৩ হাজার ৬ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩২ হাজার টাকা।

    উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সারা দেশে সরকারি নির্দেশনা মোতাবেক গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মাছ আহরণ, মজুদ, বাজারজাত করণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ