ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • জয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের 

    জয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোববার অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই অঘটন ঘটায় নামিবিয়া। বিশ্বকাপের পঞ্চম আসরের শিরোপাজয়ী শ্রীলংকাকে হারিয়ে দেয় নামিবিয়া। দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে আসর শুরু করে নেদারল্যান্ডস।

    গত মাসেই পাকিস্তানের মতো দলকে হারিয়ে এশিয়া কাপ জিতে দেশে ফেরে শ্রীলংকা। এক মাসের ব্যবধানে বিশ্বকাপ খেলতে নেমেই নামিবিয়ার বিপক্ষে হেরে লজ্জায় মাথা নত করে মাঠ ছাড়ে দাসুন শানাকার নেতৃত্বাধীন দলটি।  

    রোববার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার দক্ষিণ জিলংয়ে দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয় নেদারল্যান্ডস। 

    এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করার সুযোগ পায় আরব আমিরাত। 

    টার্গেট তাড়া করতে নেমে ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের পথে ধাবমান নেদারল্যান্ডস শিবিরে আঘাত হানেন জুনায়েদ সিদ্দিকী। তিনি ১৪তম ওভারে মাত্র ১ রানে ২ উইকেট শিকার করেন। অবশ্য ওভারের পঞ্চম বলে রিজওয়ান টিম প্রিংগেলের সহজ ক্যাচ না ছাড়লে উইকেট দুইয়ের পরিবর্তে তিন হতো। 

    এমন ধাক্কার পর দলকে জয়ের দুয়ারে নিয়ে যান টিম প্রিংগেল ও স্কট এডওয়ার্ডস। 

    জয়ের জন্য শেষ ১২ বলে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ১৯তম ওভারে তৃতীয় বলে জহুর খানের বলে বোল্ড হয়ে ফেরেন টিম প্রিংগেল। ওই ওভারে মাত্র ৪ রান খরচ করে ১ উইকেট নেন জহুর খান। 

    শেষ ওভারে জয়ের জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। জাওয়ার ফরিদের করা ইনিংসের শেষ ওভারের ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। ১৯ বলে ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এডওয়ার্ডস।    


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ