ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২৪৩০, মৃত্যু ১৭

    ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২৪৩০, মৃত্যু ১৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাকে হার মানিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে ভারত। কিন্তু এখনও যে মারণ ভাইরাস পুরোপুরি পিছু ছাড়েনি, তা দৈনিক পরিসংখ্যানেই স্পষ্ট। গত কয়েকদিন ধরেই বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা।

    শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২,৪৩০ জন। এছাড়া নতুন করে ১৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত কোভিড সংক্রমিত মোট ৪ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪২৭ জন।

    গতকালের তুলনায় সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ২৬ হাজার ৬১৮ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৬ শতাংশ। ভারতে এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৮৭৪ জন।

    তবে এরই মধ্যে আবার মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৯৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ