ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • বরগুনায় শিশু মেলায় প্রাণের উচ্ছ্বাস

    বরগুনায় শিশু মেলায় প্রাণের উচ্ছ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবার মৃত্যূর পরে মা অনত্র বিয়ে করেছে বরগুনা শহরের লাকুরতলার এমন দশ বছরের অসহায় শিশু জসিম মেলায় ঘুরতে এসছে। কর্তৃপক্ষ বিনামূল্যে সকল বিনোদনের ব্যবস্থা করেছে। বেজায় খুশি জসিম। 

    বরগুনায় মাসব্যাপী শিশু আনন্দ মেলায় এমন প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। মহামারী করোনার কারণে বরগুনায় বৈশাখী মেলা সহ সকল প্রকার বিনোদন বন্ধ থাকার পরে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে বরগুনা শহরের সার্কিট হাউস মাঠে  ২৯ সেপ্টেম্বর থেকে চলছে এই মেলা। 

    এখানে শিশুদের জন্য রয়েছে নাগোরদোলা, বৈদ্যুতিক নৌকা, রেলগাড়ি, ভূতের বাড়ি, স্লিপার রাইড, পানিতে চালাননো নৌকা, সার্কাস, মরনকূপ সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। এ ছাড়াও অসহায় সুবিধাবঞ্চিত সকল শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে বিনোদনের সুযোগ। মেলা কর্তৃপক্ষ শিশুদের জন্য শুরু করেছে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন। 

    এসব প্রতিযোগীতার মধ্যে রয়েছে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি , হামদ-নাথ, গজল , কোরআন তেলওয়াত ইত্যাদি। বিজয়ীদের আকর্ষনীয় পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে মেলা কর্তৃপক্ষ। মেলায় সন্তানদের নিয়ে ঘুরতে আসা দর্শনার্থী, ডিকেপি সড়কের বাসিন্ধা শাহিন মোল্লা বলেন, বরগুনা শহরে বিনোদনের ব্যবস্থা নেই এই মেলার মাধ্যমে শিশুরা যেমনি উচ্ছ্বাসিত হচ্ছে। 

    অভিভাবকরাও চিত্ত বিনোদনের জন্য সুযোগ পাচ্ছে। শহরের শিশু পরিবারের এতিমখানা থেকে প্রতিদিন আসছে ১০ জন করে অসহায় শিশু। তাদের বিনামূল্যে বিনোদনের ব্যবস্থা করায় তাঁরা খুশি।

    আয়োজক কর্তৃপক্ষ বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস জানান, এই মেলা নির্মল বিনোদনের জন্য এর মাধ্যমে অর্জিত অর্থ বঙ্গবন্ধু মিলনায়তান নামে একটি অডিটরিয়াম করার কাজে ব্যয় করা হবে। 

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাভোকেট সোহেল হাফিজ বলেন, করোনার কারনে র্দীঘ সময় ধরে শিশুরা বিনোদন বঞ্চিত। তাদের একটু প্রশান্তি দিতে বরগুনা প্রেসক্লাব এমন পরিচ্ছন্ন অশ্লীলতা, জুয়া বর্জিত মেলার আয়োজন করেছে। এর ফলে শিশুদের মানসিক বিকাশ ঘটবে বলে আমরা আশাবাদী। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ