ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • থাইল্যান্ডের চমক থামিয়ে ফাইনালে ভারত

    থাইল্যান্ডের চমক থামিয়ে ফাইনালে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী এশিয়া কাপের গ্রুপ পর্বটা ছিল যেন থাইল্যান্ড মেয়েদের জন্য স্বপ্নের মত। পাকিস্তানের মত দলকে হারিয়ে চমক দেখিয়েছিলো তারা। আরব আমিরাত এবং মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। বৃষ্টির বাগড়ায় পড়ে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

    সেই থাইল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হলো ভারতের মত শক্তিশালী দলের। কিন্তু এখানে এসে আর নিজেদের চমক অব্যাহত রাখতে পারেনি থাই মেয়েরা। ৭৪ রানের বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হলো তাদেরকে। ফাইনালে উঠে গেলো শক্তিশালী ভারত।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় থাইল্যান্ড। ব্যাট করতেনেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৮ রান সংগ্রক করে হারমানপ্রিত কৌররা।

    ওপেনার শেফালি ভার্মা ২৮ বল খেলে সংগ্রহ করেন ৪২ রান। অধিনায়ক হারমানপ্রিত কৌর ৩০ বলে করেন ৩৬ রান। জেমিমাহ রদ্রিগেজ করেন ২৭ রান। ১৩ রান করেন স্মৃতি মন্দানা। পুজা ভাস্ত্রকার ১৭ রানে অপরাজিত থাকেন।

    জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭৪ রান তুলতে সক্ষম হয় থাইল্যান্ড। সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক নারুয়েমল চাওয়াই। নাতায়া বুচাথাম ২৯ বলে করেন ২১ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি। ভারতের হয়ে দিপ্তি শর্মা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন রাজেশ্বরি গায়কোয়াড়। ১টি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা এবং শেফালি ভার্মা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ