ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিয়ের চার মাসেই যমজ সন্তানের মা হলেন নয়নতারা

    বিয়ের চার মাসেই যমজ সন্তানের মা হলেন নয়নতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের আড়াই মাস না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট। এখনও তার সন্তান ভূমিষ্ঠ হয়নি। ঠিক এখানেই আলিয়াকে হার মানালেন দক্ষিণী ছবির তারকা অভিনেত্রী নয়নতারা। বিয়ের ঠিক চার মাসের মাথাতেই যমজ পুত্র সন্তানের মা হলেন তিনি ও পরিচালক বিঘ্নেশ শিবন।

    এমনিতে নয়নতারা যে মা হতে চলেছেন সেই খবর ছিলই। গতকাল সামাজিক মাধ্যমে সন্তানসহ মায়ের ছবি পোস্ট করলেন বিঘ্নেশ। লিখলেন,‘তোমাদের তিনজনকেই খুব ভালবাসি।’ ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট হতেই ‘হিট’। বয়ে গেল লাখখানেক লাইক আর শুভেচ্ছাবার্তার বন্যা।

    দক্ষিণী সিনেমার সফল নায়িকাদের তালিকায় নয়নতারার নাম প্রথমসারিতে। মালয়ালি খ্রিস্টান পরিবারে বড় হয়ে ওঠা তার। পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। ২০১৫ সালে বিঘ্নেশের সঙ্গে সম্পর্কে জড়ান নয়নতারা। চলতি বছরের জুন মাসে বিয়ে হয় তাদের। বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের মিলনমেলায় পরিণত হয় সেই বিয়ে।

    বিয়ের পর থেকেই একসঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নয়নতারা ও বিঘ্নেশ। তবে রোববারের পোস্টে সবাইকে চমকে দেন তারা। দুই যমজ সন্তানের ছোট্ট ছোট্ট পায়ের ছবি পোস্ট করেন বিঘ্নেশ। ছবিতে তাকে ও নয়নতারাকে পা দু’টিতে চুমু খেতে দেখা যাচ্ছে। ক্যাপশনে বিঘ্নেশ জানিয়েছেন, সন্তানদের নাম রাখা হয়েছে উইয়ার ও উলাগাম।

    তবে এরপরেও রয়েছে কৌতূহল। বিয়ের চার মাসেই কীভাবে যমজ সন্তানের মা হলেন নয়নতারা? অনেকে মনে করছেন সারোগেসির মাধ্যমে তার সন্তানদের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

    কিছুদিন আগেও স্বামীর সঙ্গে বিদেশে জন্মদিন উদযাপন করতে গেছে তাকে। করেছেন দক্ষিণী পরিচালক আতলি ‘জওয়ান’ সিনেমার শ্যুটিং। সিনেমাটিতে প্রথমবারের মতো সুপারস্টার শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ