ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • বাংলাদেশকে ৪ গোল দিয়ে এশিয়ান কাপে ইয়েমেন

    বাংলাদেশকে ৪ গোল দিয়ে এশিয়ান কাপে ইয়েমেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শক্তিমত্তায় অনেক এগিয়ে ইয়েমেন। বাংলাদেশের যুবারা লড়তে পারবে কিনা, সেই শঙ্কা ছিল আগেই। পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। হেরেছে বড় ব্যবধানেই।

    কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ (রোববার) বাংলাদেশকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়েমেন অনূর্ধ্ব-১৭ দল।

    এই জয়ে 'ই' গ্রুপে তিন ম্যাচের তিনটিই জিতে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে ফেলেছে ইয়েমেন। অন্যদিকে সমান ম্যাচে দুই জয়, এক হার সঙ্গী হওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেছে বাছাই পার হওয়া।

    প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৮ মিনিটে তুয়াইকি এগিয়ে দেন ইয়েমেনকে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোমান। প্রথমার্ধে যোগ করা সময়ে ৩-০ করেন কাশেম।

    দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে কাজে লাগাতে পারেনি। বরং ৭৮ মিনিটে আমেরের গোলে ব্যবধান আরও বাড়ায় ইয়েমেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ