ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মায়ের দুধেও মাইক্রোপ্লাস্টিক

    মায়ের দুধেও মাইক্রোপ্লাস্টিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বে এই প্রথম মায়েদের বুকের দুধে সন্ধান মিলেছে মাইক্রোপ্লাস্টিক। আর এর ফলে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে নবজাতক শিশুর স্বাস্থ্য।

    এমন শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।  
    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সদ্য সন্তান জন্ম দেওয়া ৩৪ জন সুস্থ মায়ের কাছ থেকে দুধের নমুনা সংগ্রহ করেন গবেষকরা। তা নিয়ে গবেষণায় তারা মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পান। এই গবেষণা করেছেন ইতালিয়ান একটি গবেষক দল। গবেষণাটি পলিমার সাময়িকীতে প্রকাশিত হয়।  

    গবেষকরা দেখতে পেয়েছেন ওইসব মায়ের চারভাগের তিন ভাগের বুকের দুধেই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব আছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় নবজাতকের শরীরে, মানুষের মস্তিষ্কে আর সর্বশেষ মায়েদের বুকের দুধে সন্ধান মিললো এই প্লাস্টিকের।

    সর্বশেষ পরীক্ষায় অংশ নেয়া মায়েরা সন্তান জন্ম দেয়ার এক সপ্তাহ পরে তাদের কাছ থেকে এক গ্রাম দুধ সংগ্রহ করা হয়। এই দুধে যাতে অন্য কোনো কিছুর সংক্রমণ না ঘটে সে জন্য মায়েদের কাছ থেকে প্লাস্টিকের তৈরি নয় এমন কন্টেইনারে সংগ্রহ করা হয় ওই দুধ।

    এসব নমুনায় এক থেকে ৫টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এসব প্লাস্টিক পার্টিক্যাল এসেছে পিভিসি, পলিইথিলিন, পলিপ্রোপাইলিনসহ সব রকম প্লাস্টিক পণ্য থেকে। এর মধ্যে আছে প্লাস্টিকের বোতল, প্যাকেজিং, সিনথেটিক লেদার, ফ্লোর টাইলস এবং ফার্নিচারের কভার থেকে।  

    এ নিয়ে ইতালির ইউনিভার্সিটা পলিটেকনিকা ডেলে মার্চের গবেষক ড.  ভ্যালেন্টিনা নোটারস্টেফানো বলেন, মায়ের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির প্রমাণ মেলায় আমাদের বড় উদ্বেগ বাড়িয়ে তুলছে। গর্ভাবস্থা এবং  দুধ পান করানোর  সময় এই মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ কমানোর উপায়গুলো বের করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

    সূত্র: গার্ডিয়ান


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ