ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৭

    ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝিয়ায় সাতটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।

    দক্ষিণ ফ্রন্টের আর্টিলারি যুদ্ধ থেকে মাত্র ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে বৃহস্পতিবার ভোরের আগে শহরের কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খবর বাসসের।

    ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে বলেছে, ‘মোট ১৭ জন নিহত হয়েছে।’ তাদের মধ্যে এক শিশুও রয়েছে। মূল রাস্তায় একটি পাঁচতলা আবাসিক ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে।

    প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার কথা বলা হলেও পর্যায়ক্রমে এই সংখ্যা বেড়েছে। এর আগে শনিবার ১৪ জনের নিহত হওয়ার কথা বলা হয়।

    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, জাপোরিঝিয়া ‘প্রতিদিন ব্যাপক রকেট হামলার শিকার হচ্ছে। এটি একটি ইচ্ছাকৃত অপরাধ’।

    ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরটি জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত, এছাড়াও রাশিয়ান-অধিকৃত পারমাণবিক কেন্দ্রটি এখানেই অবস্থিত, সেখানে ব্যাপক হামলা চালানো হচ্ছে।

    মস্কো দাবি করে যে, তা‍ঁরা এই অঞ্চলটিকে সংযুক্ত করেছে যদিও তাঁর বাহিনী এটির সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করে না।

    এদিকে ইউক্রেন বলেছে, যে গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়ির একটি কনভয়ে শেল বর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। কিয়েভ এ জন্য মস্কোকে দায়ী করেছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ