ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • একুশে পদকপ্রাপ্ত শিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন

    একুশে পদকপ্রাপ্ত শিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন
    সমরজিৎ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই। রোববার (৯ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন সংবাদমাধ্যমকে খরবটি নিশ্চিত করেছেন।

     

    ৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সমরজিৎ রায়। কোনোভাবেই তার জ্বর কমছিল না। এক সপ্তাহ পর বাসায় নেয়া হয় তাকে। পরে ১৫ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনিত হলে আবার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান এ শিল্পী।

    সমরজিৎ রায় চৌধুরী দেশের একজন গুণী চিত্রশিল্পী। ১৯৩৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। জীবনের প্রথম দিক থেকেই শিল্পচর্চা করেছেন। বিশেষ করে নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে তার যোগ ছিল বেশ।


    ১৯৬০ সালে তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর যোগ দেন চারুকলা অনুষদে। ৪৩ বছরের চাকরি জীবন শেষে অবসর গ্রহণ করেন ২০০৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারনিউমারেরি অধ্যাপক হিসেবেও ছিলেন সমরজিৎ রায় চৌধুরী।

    চিত্রকলায় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। কর্মজীবনে চারুকলা অনুষদের পর শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা এবং প্রদর্শন কলা বিভাগের ডিন হিসেবেও কর্মরত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ