ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ভরাপেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার পরামর্শ চিকিৎসকদের

     ভরাপেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার পরামর্শ চিকিৎসকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলায় আগামী ৫ জুন থেকে ১৫ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুর হচ্ছে। এ বছর এক লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

    বুধবার সকাল ১১টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটমিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। 

    শিশুদের ভরাপেটে ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহসভাপতি দুলাল সাহা ও মানিক রায়। 

    কর্মশালায় জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৮০০ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাসের ৯০ হাজার ৫০০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

    সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ৩২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৮২২টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্যকর্মীসহ দুই হাজার ১০জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। শিশুদের অবশ্যই ভরাপেটে ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ