ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • পাকিস্তানের কাছে হারলো নিউজিল্যান্ড

    পাকিস্তানের কাছে হারলো নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রাইস্টচার্চে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই অপ্রতিরোধ্য পাকিস্তান। প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে জয়ের পর এবার তারা হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকেও। অধিনায়ক বাবর আজমের ব্যাটে ৬ উইকেটের জয় পেয়েছে তারা।

    হ্যাগলি ওভালে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি করতে পারেনি কিউইরা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৮.২ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। টানা দুই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো বাবরের দল।

    ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। পাওয়ার প্লে'র মধ্যে সাজঘরে ফিরে যান আগের ম্যাচের নায়ক মোহাম্মদ রিজওয়ান (১২ বলে ৪) ও তিন নম্বরে নামা শান মাসুদ (২ বলে ০)। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে পাকিস্তান।

    তবে তৃতীয় উইকেট জুটিতে দলকে দারুণভাবে এগিয়ে নেন অধিনায়ক বাবর আজম ও সহ-অধিনায়ক শাদাব খান। দুজনের জুটিতে ৭ ওভারে আসে ৬১ রান। দলীয় সংগ্রহ ১০০ পার হওয়ার আগে মাত্র ২২ বলে ৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন শাদাব।

    এরপর মোহাম্মদ নওয়াজ টুকটুক করলেও অপরপ্রান্তে সাবলীল ছিলেন বাবর। মাত্র ৩৩ বল খেলেই তিনি তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম ফিফটি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর।

    এর আগে টস জিতে ব্যাট করতে নামা কিউই টপঅর্ডার ব্যাটারদের কেউই হাত খুলে খেলতে পারেননি। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলায় ১৪৭ রানে পৌঁছায় নিউজিল্যান্ডের সংগ্রহ। দারুণ বোলিং করেন পাকিস্তানি পেসার হারিস রউফ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ