ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ

    অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম টি-টোয়েন্টিতে তবু লড়াই করেছিল। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ।

    ব্রিসবেনে আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার কাছে ৩১ রানে হেরে সিরিজ শেষ করেছে সফরকারীরা।
    লক্ষ্য ছিল ১৭৯ রানের। অসি বোলারদের তোপে শুরু থেকেই হাত খুলে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মায়ার্স আউট হন ৫ করে। জনসন চার্লস ৩০ বল খেলে করেন ২৯ রান।

    ব্রেন্ডন কিং ১৮ বলে ২৩, অধিনায়ক পুরান ৩ বলে ২, জেসন হোল্ডার ১৩ বলে ১৬, রোভম্যান পাওয়েল ১৭ বলে করেন ১৮ রান। শেষদিকে আকিল হোসেন ১৯ বলে ২৫ রানের ইনিংসে যা একটু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। ৮ উইকেটে ১৪৭ রানে থামে ক্যারিবীয়রা।

    অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিচেল স্টার্ক। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে এই পেসার একাই নেন ৪টি উইকেট।

    এর আগে দুই ডেভিড-ডেভিড ওয়ার্নার আর টিম ডেভিডের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

    ডেভিড ওয়ার্নার খেলেন ৭৫ রানের ইনিংস। টিম ডেভিডও ঝড় তুলেছেন। ২১০ স্ট্রাইকরেটে ২০ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪২ রানের ক্যামিও আসে তার ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আলজেরি জোসেফ ২১ রানে নিয়েছেন ৩টি উইকেট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ