ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ট্রান্সজেন্ডার নারী চরিত্রে সুস্মিতা

    ট্রান্সজেন্ডার নারী চরিত্রে সুস্মিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও ওটিটিতে আসছেন সুস্মিতা সেন। তবে এবার ভিন্ন চমকে ধরা দেবেন সাবেক বিশ্বসুন্দরী। এর আগে ‘আরিয়া’ এবং ‘আরিয়া ২’-তে সাফল্য পেয়েছেন অভিনেত্রী।  

    জানা গেছে, বলিউডের এই অভিনেত্রীকে এবার দেখা যাবে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টের চরিত্রে।

    প্রায় ২৬ বছরের অভিনয় ক্যারিয়ারে ৩৫টির মতো সিনেমায় কাজ করেছে সুস্মিতা সেন। এর বেশির ভাগই সিনেমাতেই গ্ল্যামারাস লুকে ও নানা মাত্রিক চরিত্রে দেখা গেছে তাকে। ‘আরিয়া’ নামের সিরিজটির দুই সিজনেই অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের।
    বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে ‘তালি’ নামে এক বায়োপিকে নিজের লুক প্রকাশ করেন সুস্মিতা। সেখানে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টের লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে সবুজ মেরুন পোশাকে, কপালে বড় লাল টিপ, হাতে বালা ও ঘড়ি পরিহিত গাম্ভীর্যপূর্ণ লুকে সুস্মিতা।

    ‘তালি’তে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শ্রীগৌরি সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করবেন সুস্মিতা। ফার্স্ট লুক শেয়ার করে তিনি লেখেন, ‘এত সুন্দর একজন ব্যক্তির চরিত্রকে চিত্রিত করা এবং তার গল্প বিশ্বের সামনে নিয়ে আসার সুযোগের চেয়ে আর কিছুই আমাকে গর্বিত ও কৃতজ্ঞ করে তোলে না। এখানে জীবনের জন্য এবং মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার সবারই আছে! আমি তোমাদের ভালোবাসি। ’

    শিগগিরই ‘আরিয়া’র তৃতীয় সিজনে দেখা যাবে সুস্মিতাকে। যদিও সিরিজটি মুক্তির তারিখ এখনো প্রকাশ করেননি নির্মাতারা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ