ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ভিসা জটিলতায় নিউজিল্যান্ড যেতে দেরি সাকিবের

    ভিসা জটিলতায় নিউজিল্যান্ড যেতে দেরি সাকিবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শুক্রবার টাইগারদের সঙ্গে পাকিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে সিরিজটি। তার আগে আজ সেখানে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশন হয়ে গেছে। সেখানে কেন উইলিয়ামসন ও বাবর আজম উপস্থিত থাকতে পারলেও ছিলেন না সাকিব আল হাসান। তার বদলে ফটো সেশনে অংশ নেন সহ-অধিনায়ক ‍নুরুল হাসান সোহান।

    সাকিবের সময়মতো উপস্থিত থাকতে না পারায় সমালোচনার ঝড় উঠে। ফিরে আসে ২০১৯ বিশ্বকাপের আগে দলীয় ফটোসেশনে না থাকার ঘটনাও। তবে ভিসা জটিলতার কারণে টাইগারদের টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সময়মতো নিউজিল্যান্ড পৌঁছাতে পারেননি।    

    বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সিপিএল শেষে ৩০ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের টিকিটের চেষ্টা করছিলেন সাকিব। কিন্তু টিকিট ম্যানেজ করতে পারছিলেন না। পরে একটা টিকিট করতে পারেন, যেটা তাহিতি হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা ছিল ৪ অক্টোবর। কিন্তু এয়ারপোর্টে গেলেও সাকিব প্লেনে উঠতে পারেননি। তাহিতির ভিসা নিয়ে জটিলতায় তাকে বোর্ডিং করতে দেওয়া হয়নি। তিনি ফিরে যান। পরে এয়ারলাইন্স থেকেই ভিসা সমস্যার সমাধান করার পর অবশেষে রওনা দিতে পেরেছেন। ক্রাইস্টচার্চ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তার পৌঁছানোর কথা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ