ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ব্রুনাইয়ের সুলতান

    প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ব্রুনাইয়ের সুলতান
    ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসছেন।

    বুধবার ব্রুনাই দারুসসালামে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা ইউএনবিকে বলেন, ‘বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের সুলতানের এটাই প্রথম রাষ্ট্রীয় সফর।’

    তিনি বলেন, সুলতানের তিন দিনের সফর বিশেষ তাৎপর্য বহন করে।

    সফরকালে তিনি অন্যান্য ব্যস্ততার পাশাপাশি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন।

    সফরকালে দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি নথিতে সই করার পরিকল্পনা করছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্রুনাই দারুসসালাম সুলতানের আসন্ন রাষ্ট্রীয় সফর নিয়ে দুই পক্ষই কাজ করছে।

    সূত্র : ইউএনবি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ