ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • শাকিবের বিপরীতে নায়িকা হওয়ার গুঞ্জন, যা বললেন তানজিন তিশা

    শাকিবের বিপরীতে নায়িকা হওয়ার গুঞ্জন, যা বললেন তানজিন তিশা
    তানজিন তিশা ও শাকিব খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‌‘পরান’ ছবির সাফল্যের পর ‘দামাল’ ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা রায়হান রাফী। এর মধ্যেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি। শাকিবের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নায়িকা কে হচ্ছেন- সে ঘোষণা এখনো আসেনি। তবে নতুন এই ছবিতে শাকিবের বিপরীতে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও।

    গুঞ্জন ওঠেছে, তানজিন তিশা থাকবেন শাকিবের বিপরীতে। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিনেত্রী। এ বিষয়ে তানজিন তিশা বলেছেন, ‘আমি যদি সিনেমা করি সেটি তো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ’।


    এদিকে, নির্মাতা রায়হান রাফী বলেন, ‘নায়িকার বিষয়টি এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি’।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ