ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • আমতলীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে চোখ ওঠা রোগ

    আমতলীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে চোখ ওঠা রোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার  আমতলীতে চোখ ওঠা (ভাইরাল কনজংটিভাইটি) রোগ ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে এ রোগ ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এতে চোখের ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। ফার্মেসিতে ঘুরেও ওষুধ পাচ্ছেন না রোগীর স্বজনরা। দু-একটি ফার্মেসিতে পেলেও তা উচ্চমূল্যে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

    জানা গেছে, গত কয়েকদিন ধরে আমতলীতে মানুষের মাঝে চোখ ওঠা রোগ ছড়িয়ে পড়েছে। এ রোগ ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রোগীরা স্থানীয়ভাবে ও হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না।

    গত ১৫ দিন ধরে  আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ২০০ জন রোগী চিকিৎসা নিলেও অনেকে ভয়ে হাসপাতালে আসছেন না।
    স্থানীয় সূত্রে জানা গেছে,  আমতলীর গ্রামাঞ্চলে এ রোগ ছড়িয়ে পড়ায় প্রায় ঘরেই  চোখ ওঠা রোগ দেখা দিয়েছে। সেই সুযোগে ওষুধ ব্যবসায়ীরা কৃত্রিম সঙ্কট তৈরি করে বেশী মূল্যে ওষধ বিক্রি করছেন। ১৪০ টাকার মেডিসিন (মক্সিফোক্সাসিন) ড্রোপ ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করছেন।

    ছোনাউঠা  গ্রামের মো. হাফিজুর রহমান  বলেন, বাড়ির সকলেই চোখ ওঠা রোগে ভুগছে। হাসপাতালে ওষুধ নেই। ফার্মেসিতে ওষুধ খুঁজে পাচ্ছি না। দু-একটি ফার্মেসিতে পেলেও দাম অনেক।

    আল আমিন নামের একজন বলেন, ফার্মেসি থেকে চোখের মেডিসিন ১৭০ টাকায় ক্রয় করেছি। কিন্তু ওষুদের লেখা রয়েছে ১৪০ টাকা।

    ওষুধ ব্যবসায়ী বলেন, কয়েকদিন ধরে চোখের ওষুধের সরবরাহ নেই। ওষুধ কিনতে আসলেও রোগীর স্বজনদের দিতে পারছি না।
    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডা. মুনয়েম সাদ বলেন, অল্পতেই ছড়িয়ে পড়েছে চোখ ওঠা রোগ। এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে পরিষ্কার পরিছন্ন, চোখে পানি না লাগানো, বারবার চোখে হাত না দেয়া, অসুখ হলে ঘর থেকে বের না হওয়া এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক নিয়ম মেনে চলতে হবে। এ নিয়মগুলো মেনে চললেই চোখ ওঠা রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ