ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • ট্রাফিক পুলিশ মামলা দিতে চাওয়ায় 

    পাথরঘাটায় নিজের গাড়ীতে আগুন দিল যুবক

    পাথরঘাটায় নিজের গাড়ীতে আগুন দিল যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ও হেলমেট না থাকায় ট্রাফিক পুলিশ মামলা দিতে চাওয়ায় ক্ষুব্দ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। 

    মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সুপারের মধস্থতায় সমধান করা হয়।


    মোটরসাইকেলের মালিকের নাম আনিচুর রহমান। তিনি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মজিবুর রহমান মোল্লার ছেলে। 

    আনিচুর রহমান বলেন, মঠবাড়িয়া থেকে কাকচিড়া হয়ে পাথরঘাটা আসার সময় জালিয়াঘাটা এলাকায় পৌঁছলে ট্রাফিক পুলিশ আমার গাড়িটি থামাতে বলেন। আমি থামালে আমার গাড়ির কাগজ দেখতে চায়। আমি আমার গাড়ির লাইসেন্স না থাকায় অন্য কাগজ গুলো দেখানোর জন্য সময় চাইলে সে তাতে রাজি হননি এবং আমার কাছে টাকা দাবী করে। 

    আমি ১ হাজার টাকা দিলে তিনি আরো বেশী টাকা চায় এবং টাকা না দিলে গাড়ি থানায় নিয়ে যাবে এবং বড় মামলা দিবেন বলে জানান। আমার কাছে টাকা চাওয়ার কারনে আমি গাড়িটি আগুন দিয়ে জ¦ালিয়ে দেই এবং প্রতিজ্ঞা করি আমি আর গাড়ি চালাবো না। রাস্তায় নামলেই যদি সব সময় ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হয় তাহলে গাড়ি চালিয়ে লাভ কি?

    টিএসআই শাহ আলম টাকার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের জানান, তাঁর কাছে কোন টাকা চাওয়া হয়নি। তাঁর গাড়ির কাগজপত্র চাওয়ার পরে তা না দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনলেও মোটরসাইকেল আংশিক পুড়ে যায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ