ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মঈন ‍আলী

    টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মঈন ‍আলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট আর খেলবেন না মঈন আলী। সোমবার গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন এই অলরাউন্ডার। ৩৫ বছর বয়সী এই তারকা সাদা জার্সিতে এক বছরেরও বেশি সময় আগে সবশেষে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

    ইংলিশদের লাল বলের কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে আগেই এ ব্যাপারে কথা বলে রেখেছেন মঈন। সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে ৬৪টি ম্যাচ খেলা মঈন ২৮.৬৯ গড়ে ২৯১৪ রান করেছেন। বল হাতে উইকেট নিয়েছেন ১৯৫টি।

    রোববার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। তিনি মনে করেন, টেস্ট ক্রিকেটে ফেরার দরজাটা তার চিরতরে বন্ধ করা উচিত। মূলত বয়সের কারণেই এমনটা ভাবছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া সিদ্ধান্ত বদলানোর কোনো সম্ভাবনা নেই বলেও এসময় জানান মঈন।

    মঈন বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক কঠিন। আমার বয়স এখন ৩৫। আমি এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই। তাই সিদ্ধান্তটা পরিবর্তন করাটাও ঠিক মনে হচ্ছে না। এখন আমার সময় এসেছে ক্যারিয়ারের ওই দরজাটা চিরতরে বন্ধ করে দেওয়ার। ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা গর্বের বিষয় এবং আমার স্বপ্নও পূরণ হয়েছে।’

    তিনি আরও বলেন,‘ম্যাককালাম আমাকে ফোন দিয়েছিল। আমি তার দীর্ঘ সময় ধরে কথা বলেছি, তাকে বুঝিয়েছি। সে বুঝেছে, অনুভূতিটা সে জানে।  দুঃখজনকভাবে টেস্টের যাত্রায় আমি আর নেই।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ