ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সম্পর্ক ভাঙনের গুজবকে উড়িয়ে দিলেন রণবীর

    সম্পর্ক ভাঙনের গুজবকে উড়িয়ে দিলেন রণবীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রণবীর সিংহ আর দীপিকা পাড়ুকোনের বিয়ে নাকি ভাঙতে বসেছে? সে নিয়ে জোর আলোচনা সোশাল মিডিয়ায়। বহুদিন ধরেই অনুরাগীরা আঁচ করছেন, কিছু তো চলছে দুই তারকার মধ্যে, যা কিঞ্চিৎ গড়বড়ে। জুটিকে একসঙ্গে দেখাও যায় না তেমন। ব্যাপারটা কী?

    তিন দিন আগেই ইনস্টাগ্রামে রণবীরের উত্তেজক ছবির নিচে মন্তব্য করেছিলেন দীপিকা। লিখেছিলেন, 'বাহ, বেশ লোভনীয় কিন্তু!' সঙ্গে ছিল জিভ বার করা ইমোজি। তা দেখেও অতটা নিশ্চিন্ত হতে পারেননি অনুরাগীরা। হতে পারে, দীপিকা এখনো একই ভাবে ভালোবাসেন স্বামীকে। কিন্তু রণবীরের মন? তার হদিস কে-ই বা জানেন! আশ্চর্য ভাবে জনতার সেই উৎকণ্ঠা টের পেলেন অভিনেতাও। মঙ্গলবারই স্ত্রীর ছবির মন্তব্যে বুঝিয়ে দিলেন, এখনো দীপিকাই তার রানি।

    ছবিতে দেখা যায়, এক অলঙ্কার বিপণন সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়েছেন দীপিকা। তার হীরাখচিত সাজের তারিফ করে রণবীর লিখেছেন, 'আমার রানি! সব সময়ই আমার গর্বের বিষয়ও।' তা দেখে আবারো বিভ্রান্ত অনুরাগীরা। সমস্যাটা ঠিক যে কোথায়- বাইরেটা দেখে বোঝার উপায় নেই।

    'রাম লীলা', 'বাজিরাও মাস্তানি' থেকে শুরু করে 'পদ্মাবত'- রণবীর-দীপিকা মানেই হিট জুটি। পর্দায় তাদের রোমান্সে বুঁদ দর্শক। কিন্তু বাস্তবে? ২০১৮ সালে তাদের চার হাত এক হয়। কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছে।

    মুখ খুলেছেন স্বয়ং রণবীর। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দীপিকা আর তিনি একসঙ্গেই রয়েছেন। বলেন, 'আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসাবে সম্মান করি। আশা করছি, আবার আমরা একসঙ্গে পর্দায় কাজ করব।'

    এ ধরনের জল্পনা যে ভিত্তিহীন, সে কথাও বুঝিয়ে দিলেন রণবীর। যদিও এখনো এ নিয়ে মুখ খোলেননি দীপিকা। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ