ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • ১৭ কেজি কোরালের পেটি বিক্রি ৫ হাজার টাকায়

    ১৭ কেজি কোরালের পেটি বিক্রি ৫ হাজার টাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া ১৭ কেজির একটি কোরাল মাছের পেটি বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। সোমবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকের মাধ্যমে মাছের পেটিটি বিক্রি করা হয়।

    বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, রোববার (২ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরে ১৭ কেজি ওজনের একটি কোরাল মাছ মৃত অবস্থায় পান পাথরঘাটার জেলে মাইনুদ্দিন। পরে সেটি বিক্রির জন্য তিনি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। তবে মাছটি নরম হয়ে যাওয়ার কোনো পাইকার এটিকে কেনেননি। পরে ডাকের মাধ্যমে ইউসুফ নামে এক পাইকার পাঁচ হাজার টাকায় মাছটির পেটি কিনে নেন।

    এ বিষয়ে পাইকার ইউসুফ বলেন, চলতি মৌসুমে স্থানীয় বাজারে বড় সাইজের কোরাল মাছের চাহিদা অনেক বেশি। দামও ভালো পাওয়া যায়। সাধারণত এত বড় মাছ পাওয়া যায় না। কিন্তু মাছটি নরম হয়ে যাওয়ায় এটির চাহিদা নেই বললেই চলে। তাই আমি মাছটির পেটিটি কিনে নিই। এ মাছের পেটি বিদেশে রফতানি করে ভালো দামও পাওয়া যায়।

    জেলে মাইনুদ্দিন জানান, পেটি বিক্রির পর বাকি অংশ তিনি খাওয়ার জন্য রেখে দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ