ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
  • বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা সদর ইউনিয়নের পোটকাখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহারাজ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

    শনিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত। মহারাজ ওই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। সে স্থানীয় সারোয়ারজান সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।  

    জানা গেছে, সকালে বাড়ির পাশের নিজেদের গাছে নারিকেল পাড়তে উঠে মহারাজ। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের খোলা তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকে।  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় অভিযোগকেন্দ্রে খবর দেওয়া হলে তাঁরা বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন মহারাজকে উদ্ধার করে বামনা উপজেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বামনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

    বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বশিরুল আলম বলেন, নিহত স্কুলছাত্রের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ