ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
  • আমতলীতে এ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমিতির মানববন্ধন

    আমতলীতে এ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমিতির মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ৫দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন করেছে এ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমিতি। শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে ‍এ মানববন্ধন করেন তাঁর‍া। 

    আমতলী মাইক্রোওএ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমবায় সমিতি লিমেটেড (নিবন্ধন-০২ বিডি) উপজেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.নাঈম হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন  মো. হেলাল হাওলাদার, মো. হাসান,  বিধান বাবু,  আরিফুল ইসলাম জামাল প্রমুখ। 

    বক্তারা বলেন, এ্যাম্বুলেন্স চালকদের জন্য জাতীয় নীতিমালা, এ্যাম্বুলেন্স আয়করমুক্ত বানিজ্যিক রেজিষ্টেশন, দেশের সকল রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন,এ্যাম্বুলেন্স ও আটসিটের অনুমোদন, সকল হাসাপাতালে পাকিংসুবিদাসহ  ৫ দফা দাবী আদায়ের জন্য সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে উপজেলার শতাধিক  মালিক অংশগ্রহন করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ