ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ: চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা

    টি-টোয়েন্টি বিশ্বকাপ: চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা
    গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার নিজেদের মাটিতে খেলবে বিশ্বকাপ/ সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এবার আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ কোটি টাকা।

    আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, সবমিলিয়ে এবারের আসরে মোট প্রাইজমানি আগের বিশ্বকাপের সমান অর্থাৎ ৫.৬ মিলিয়ন ডলার বা প্রায় ৫৬ কোটি টাকা।  

    ১৬ দলের এই টুর্নামেন্টের রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, অর্থাৎ ৮ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা)। আবার সেমিফাইনালে উঠলেই ৪ লাখ মার্কিন ডলার বা ৪ কোটি টাকা করে পাবে প্রত্যেক দল। অর্থাৎ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও এই পরিমাণ অর্থ নিয়েই ঘরে ফিরতে পারবে দলগুলো।  

    সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকার সমান। এই পর্যায় থেকে বিদায় নেওয়া দল পাবে ৭০ হাজার ডলার (৭০ লাখ টাকা)।  

    এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। অর্থাৎবাংলাদেশ দল যদি কোনো ম্যাচ না জিতেও আসর শেষ করে, তবু ৭০ লাখ টাকা নিয়ে ফিরবে।

    এছাড়া প্রথম পর্বে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার। ১২ ম্যাচের বিজয়ীদের জন্য মোট ৪ লাখ ৮০ হাজার ডলার বরাদ্দ থাকছে। এ পর্ব থেকে বিদায় নেওয়া দল পাবে ৪০ হাজার ডলার (৪০ লাখ টাকা)। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ