ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
  • বরগুনায় শুরু হলো শিশু আনন্দমেলা

    বরগুনায় শুরু হলো শিশু আনন্দমেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুঁথিপাঠ, লোক সঙ্গীত, বাঁশির সুরের মূর্ছনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন হয়েছে মাসব্যাপী শিশু আনন্দ মেলা।

    বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু।

    শিশুদের বিনোদনের পাশাপাশি জেলা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মাণের সাহায্যার্থে এ মেলার আয়োজন করেছে বরগুনা প্রেসক্লাব।

    স্থানীয় জনপ্রতিনিধিসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ মেলার আয়োজন করা হয়। মেলায় অস্থায়ী ভিত্তিতে একটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। পুঁথি, জারি, সারি এবং পালাগানসহ বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ মেলা আয়োজন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম এবং প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন ফরিদ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ