ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
  • মদ্যপান করে ক্লাশে এসে মারামারি, স্কুল শিক্ষার্থী বহিস্কার

    মদ্যপান করে ক্লাশে এসে মারামারি, স্কুল শিক্ষার্থী বহিস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় মদ্যপান অবস্থায় ক্লাশে এসে মারামারি করায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।  

    মঙ্গলবার বরগুনার তালতলী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। ওই ছাত্রের নাম, শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে স্কুলে একটি নোটিশও দিয়েছে কর্তৃপক্ষ। 

    এ বিষয়ে অভিযুক্ত ওই স্কুল শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

    তবে এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম হায়দার বলেন, মদ্যপান করে আজ দুপুরে ওই ছাত্র স্কুলে এসে আরেক ছাত্রকে ছাত্রকে মারধর করে। এরপর ক্যাম্পাসে ধূমপান করতেও দেখা যায় ওই ছাত্রকে। পরে সাথে সাথে ওই শিক্ষার্থীর মা এবং বড় ভাইকে ডেকে এনে বিষয়টি অবগত করা হয়। এরপর স্কুলের সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ